শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮

আমিত্ব

আমি তো আজীবনই সাধারণ
তোমাদের অতো রঙ ঝিলিমিলিতে
কি আর আমায় মানায়?
এ মুখে কোনো বিশেষ নেই,
তাই ফিরে চেয়ো না
এ চাহনীতে নেই কোন কাহিনী
অহেতুক কালক্ষেপণ করো না!
আমি তো আজীবনই খুব সাধারণ
আঁধারেতে জ্বলি না,
হঠাৎ এক ঝলক আলোকছটায়
শুধু চোখে পড়ে যায়...
তাতে কি আর বলো?
কোথাও কিছু বাঁধা পড়ে যায়!
তবুও জীবন বয়ে যায়
বহতা নদীর ন্যায়!


Copy post

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

ব্যাস্ততার ভীড়ে

জীবনে ভাঁজে ব্যাস্ততার ভীড়ে হারিয়ে গিয়েছি আমি..! বদলে গিয়ে হয়েছি অন্য আমি..! যে আমি নিজেকেই চিনতে পারি না..!